পড়ন্ত এই বিকেলে ভাই একটু ছুটি দে আজ একটু আগেই যাই বাড়ি ফেরার আনন্দে। কচিকাঁচা বাচ্চাগুলো পড়াতে বন্দী আমি কিন্তু সুযোগ পেলেই বাড়ি ফেরাতে মন দি। হায় তোকে ছুটি দিই কী করে যে ছুটি দিই হায় হায় তোকে ছুটি দেব কী দিয়ে যে ছুটি দেব হায় চলন্ত এই স্কুল তবে একটু ছুটি দে মিষ্টি কথায় চিড়া ভিজিয়ে ছোটার আনন্দে। ওই স্কুল ছুটি হয়েছে কেবল আমিই বন্দী! যাওয়ার আশায় শব্দ-বন্ধ যাওয়াতে মন দি। নেতা না খ্যাতা না, তাকেই কে সামলায়! কারও কি সাধ্য আছে আমায় আটকায় ? কেউ নেই, ও কেউ নেই আমায় আটকায়! জ্ঞানবতী সরস্বতী যেমন গেছে কাল, আজও যাবে সাড়ে তিনটায়, যাবে চিরকাল। ভাই, সাড়ে তিনটা বেজেছে। ভাই, যাই- সাড়ে তিনটা বেজেছে।